Disclaimer

Disclaimer — দাবিত্যাগ

SeraEdit (https://www.seraedit.com) ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ধন্যবাদ। এই ডিসক্লেমার পেজটি আমাদের প্ল্যাটফর্মের সব ধরনের কনটেন্ট ব্যবহারের নিয়ম ও শর্তাবলী নির্দেশ করে। অনুগ্রহ করে শর্তাবলী গুরুত্বের সাথে পড়ুন:

১. সাধারণ তথ্যের নিশ্চয়তা

আমাদের ওয়েবসাইটে শেয়ার করা সমস্ত তথ্য, প্রজেক্ট ফাইল, টিউটোরিয়াল এবং এডিটিং ম্যাটেরিয়ালস কেবল ক্রিয়েটরদের এডিটিংয়ের সুবিধা এবং শিক্ষামূলক কাজের উদ্দেশ্যে শেয়ার করা হয়ে থাকে। আমরা আমাদের ওয়েবসাইটের তথ্য ও ফাইলের নির্ভুলতা ও স্থায়ীত্ব বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করি, তবে প্রযুক্তির কারণে যেকোনো প্রজেক্ট বা ফাইলের কার্যকারিতা যেকোনো সময় পরিবর্তন হতে পারে।

২. ডাউনলোডকৃত ফাইল ও থার্ড-পার্টি সার্ভিস

আমাদের স্টোরে থাকা অধিকাংশ প্রজেক্ট ফাইল এবং ম্যাটেরিয়াল গুগল ড্রাইভ (Google Drive) বা অন্য কোনো ক্লাউড সার্ভারে আপলোড করা থাকে। আমরা গুগল ড্রাইভের ডিরেক্ট লিঙ্কগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়মিত পর্যবেক্ষণ করি। তবে থার্ড-পার্টি প্ল্যাটফর্ম বা সার্ভার ডাউন থাকার কারণে কোনো লিঙ্ক কাজ না করলে তার সাময়িক দায় আমাদের নয়, তবে আমরা তাৎক্ষণিকভাবে তা সমাধান করার ব্যবস্থা গ্রহণ করি।

⚠️ সতর্কতা: SeraEdit-এ শেয়ার করা কোনো প্রজেক্ট ফাইল বা ওভারলে বাণিজ্যিকভাবে হুবহু অন্য কোথাও পুনরায় বিক্রি বা নিজের নামে লাইসেন্স দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. আর্থিক ট্রানজেকশন (Wallet Deposit & Direct Pay)

আপনি যখন আমাদের ওয়ালেট রিচার্জ বা সরাসরি পেমেন্ট মাধ্যমে টাকা পরিশোধ করবেন, আমরা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ) ও এপিআই গেটওয়ের মাধ্যমে ট্রানজেকশনটি যাচাই করি। সফল পেমেন্ট ভেরিফাই করার পরই প্রজেক্ট আনলক করা হয়। যেকোনো সাময়িক ট্রানজেকশন পেন্ডিং এরর আসলে আমাদের অ্যাডমিন টিম তা দ্রুততার সাথে ম্যানুয়ালি চেক করে সম্পূর্ণ করে দেবে।

৪. কপিরাইট ও কনটেন্ট রিমুভাল

আমরা অন্যের মেধা সম্পত্তিকে অত্যন্ত সম্মান করি। আমাদের স্টোরে থাকা কোনো ওভারলে বা ব্যাকগ্রাউন্ড যদি আপনার নিজস্ব কপিরাইট মেটেরিয়াল হয়ে থাকে এবং আপনি সেটি আমাদের সাইট থেকে অপসারণ করতে চান—তবে সঠিক প্রমাণাদিসহ সরাসরি আমাদের ইমেইল করুন। আমরা ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেটি সরিয়ে নিতে বাধ্য থাকবো।

যেকোনো বিষয়ে সহযোগিতার জন্য সরাসরি যোগাযোগ করুন: editbazar.official.bd@gmail.com