Terms and Conditions — ব্যবহারবিধি ও শর্তাবলী
SeraEdit (https://www.seraedit.com) ওয়েবসাইটে প্রবেশ এবং আমাদের যেকোনো প্রজেক্ট সার্ভিস ব্যবহারের আগে দয়া করে শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ে নিন। এই সাইটটি ব্রাউজ করা অথবা কেনাকাটা সম্পন্ন করার অর্থ আপনি নিচের সব শর্তাবলীতে পূর্ণ সম্মতি প্রদান করেছেন:
১. লাইসেন্স ও ব্যবহারের পরিধি
SeraEdit-এর প্রজেক্ট ফাইল (যেমন: Alight Motion XML, CapCut Templates বা Lightroom Presets) ডাউনলোডের পর আপনি সেটিকে আপনার যেকোনো ব্যক্তিগত বা ক্লায়েন্টের কমার্শিয়াল ভিডিও প্রজেক্টে এডিট করার উপাদান হিসেবে ফ্রিলি ব্যবহার করতে পারবেন। তবে:
- ডাউনলোডকৃত প্রজেক্টের র (Raw) ফাইল বা ড্রাইভ লিঙ্ক হুবহু নিজের নামে অন্য কোনো ওয়েবসাইট, ড্রাইভ লিঙ্ক বা ফেসবুক পেইজে সরাসরি বিক্রি বা লাইসেন্স দেওয়া সম্পূর্ণ অবৈধ।
- আমাদের কোনো ফাইল মডিফাই করে অন্য কোনো ই-কমার্স বা প্রিসেট শপে বিক্রির জন্য সাবমিট করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ।
২. রিফান্ড পলিসি (Refund Policy)
ওয়ালেট রিচার্জের ক্ষেত্রে পরিশোধকৃত ব্যালেন্স আপনার ওয়ালেটে আজীবন জমা থাকবে এবং সেটি আপনি যেকোনো প্রজেক্ট আনলক করার কাজে ব্যবহার করতে পারবেন। ওয়ালেটে লোড করা ব্যালেন্স কোনোভাবেই ক্যাশ টাকা হিসেবে উইথড্র বা ব্যাক করা যাবে না।
৩. অবৈধ ট্রানজেকশন আইডি (Fake TrxID Check)
পেমেন্ট গেটওয়ে বা পেন্ডিং রিকোয়েস্ট সাবমিটের সময় ইচ্ছাকৃতভাবে কোনো ভুয়া, ডুপ্লিকেট বা পূর্বের ব্যবহৃত ট্রানজেকশন আইডি (TrxID) সাবমিট করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের অটো-ব্যান সিস্টেমটি ট্র্যাকিং করে একই আইডির ভুয়া ট্রানজেকশন আইডি ৩ বার সাবমিট করা হলে সেই ইউজারকে তাৎক্ষণিকভাবে চিরদিনের জন্য ব্যান করে দেবে।
৪. ফাইল রিমুভাল ও লিঙ্ক নষ্ট হওয়া
ড্রাইভ বা সার্ভার সংক্রান্ত কারিগরি ত্রুটির কারণে যদি কোনো প্রজেক্টের ডাউনলোড লিংক নষ্ট হয়, তবে আমাদের অফিশিয়াল ইমেইল এলার্ট পাঠানো মাত্রই আমরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন ড্রাইভ লিঙ্ক প্রতিস্থাপন করে দেবো। ফাইল আনলক করা থাকলে আপনাকে নতুন করে টাকা দিতে হবে না, আপনার ড্যাশবোর্ড থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন।
যেকোনো প্রকারের টেকনিক্যাল সাপোর্টের জন্য যোগাযোগ করুন: editbazar.official.bd@gmail.com